ভোলাহাটে ৪২টি মাদ্রাসায় সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সৌদি আরব কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের উপস্থিতিতে এ খেজুর বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের মাধ্যমে বরাদ্দ হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ভোলাহাট উপজেলার জন্য উপ-বরাদ্দকৃত মোট ১১ কার্টন (৮৮ কেজি) খেজুর উপজেলার ৪২টি মাদ্রাসার মধ্যে বিতরণ করা হয়। এর মধ্যে বড় ৪টি মাদ্রাসায় ৩ কেজি করে মোট ১২ কেজি এবং বাকি ৩৮টি মাদ্রাসায় ২ কেজি করে মোট ৭৬ কেজি খেজুর প্রদান করা হয়।

এ সময় সকল মাদ্রাসার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *