স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর:রাষ্টপ্রতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রহনপুর পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে বৃহস্পতিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিলে
প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, সাবেক কাউন্সিলার আশরাফুল হক, ওয়াসিকুল এলাহী বাবলু বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, রেজাউল্লা দুলু , সালেউদ্দিন আহমেদ বাবলু মাস্টার বিএনপি সাবেক নেতা আঃ জব্বার, সাবেক কাউন্সিলার রফিকুল ইসলাম খান, তাজাম্মুল হক, সাবেক ছাত্রদল নেতা আল আমিন বিশ্বাস, মামুন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
