গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

গোমস্তাপুর উপজেলা জাতীয় সারা দেশ

ব্যুরো প্রধান,গোমস্তাপুর :চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমান। তিনি বলেন, একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। শুধু পড়তে ও লিখতে পারাই নয়, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা অর্জন এবং তথ্য-প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাও বর্তমান সময়ে সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিমল কুমার,বেগুনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার বানু, পূবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন, তারা বলেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে শিক্ষার আওতায় আনা এবং ঝরে পড়া রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *