স্টাফ রিপোর্টার :মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে উৎসবমুখর পরিবেশে ‘কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়েছে।
‘মাদক থেকে দূরে থাকি, খেলাধুলার সাথে থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ভোলাহাট থানা পুলিশের উদ্যোগে বাচ্চামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার আয়োজন করে ভোলাহাট থানা পুলিশ । খেলাটি দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।
রোমাঞ্চকর চূড়ান্ত খেলায় মঞ্জুর আহম্মেদ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এসময় প্রথম পর্বে মঞ্জুর আহম্মেদ উচ্চ বিদ্যালয় বনাম পাঁচটিকরি আলিম মাদ্রাসা ও ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট বনাম বাচ্চামারী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রথম পর্বের খেলায় মঞ্জুর আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট বিজয়ী হয়। ২য় পর্বের চূড়ান্ত খেলায় বিজয়ী দল অংশগ্রহণ করলে ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট চ্যাম্পিয়ন অর্জন করে। খেলায় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক খেলায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পাঁচটিকরি আলিম মাদ্রাসার অধ্যক্ষ অধ্যক্ষ মোঃ এমদাদুল হক, বাচ্চামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আব্দুর রশিদ, মাও আব্দুর রহিম, মোঃ শফিকুল ইসলাম পাঁচটিকরি আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ মিজানুর রহমান, এস আই মোঃ কামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের কুফল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি, সম্প্রীতি ও পুলিশ-জনতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য অনুষ্ঠিত ২০ মিনিট ২০ মিনিট করে খেলা পরিচালনা করেন, শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক হাতেম তাই, সেলিম রেজা, সাইদুর রহমান,মুনিরুল ইসলাম,মুক্তারল ইসলাম। বিজয়ী দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করে।
