স্টাফ রিপোর্টার :চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগারের আয়োজনে সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে মুরীভূজা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পাঠাগারের সভাপতি মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, পাঠাগারের সাধারণ সম্পাদক ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি উপজেলা শাখার সভাপতি ইয়াজদানী জর্জ, উপজেলা জামায়াত সভাপতি মাওলানা মোঃ শামসুজ্জামান আলকাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজগার আলী, মুশরীভূজা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, অবসর শিক্ষক মোঃ শাহাজাহান আলী, মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের সভাপতি ও শিক্ষক মোঃ সারোয়ার জাহান, অভিভাবক মোঃ হামিদুর রহমান,কৃতি শিক্ষার্থী শাহ আলম, নাঈমা ইসমীনসহ অন্যরা। এসময় ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও বই প্রদান করা হয়। এদের মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ১৮ জন, ৮ ম শ্রেনীতে বৃত্তি প্রাপ্ত ১২ জন ও ৫ ম শ্রেনীতে ৯ জন। উল্লেখ্য উপজেলার দলদলী ইউনিয়নের সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগারের আয়োজনে প্রতি বছর দলদলী ইউনিয়নের সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগারের ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি।
