স্টাফ রিপোর্টার: ভোলাহাটের হলিদাগাছী স্লূইচ গেট সংলগ্ন একটি বাড়িতে মধ্য রাতে আগুন লাগলে স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১২ মার্চ) রাত ১২ টার দিকে জমসেদ আলীর ছেলে জসিমউদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জসিমউদ্দিনের স্ত্রী মোসা: রোজিনা জানান, রাতে আমরা শুয়ে ছিলাম। এমন সময় অন্য একটি পরিত্যক্ত ঘরে ফটফট শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বের হয়ে আগুন জ্বলতে দেখতে পায়। আগুন দেখে রোজিনা চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে এবং স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রোজিনা আরো বলেন, ঐঘরে কিছু টিন ও একটি চোকি ছিল পুড়ে গেছে। তার ঘরে ঋণের উঠিয়ে নিয়ে আসা ৫০ হাজার টাকা ও ছাগল বিক্রির ৮০ হাজার মোট ১লাখ ৩০ হাজার টাকা হারিয়ে গেছে। আগুন লাগার কারণ হিসেবে রোজিনা জানান, যে ঘরে আগুন লেগেছে ঐঘরে বিদ্যুৎ নেই কয়েল জালা ছিল না দুদিন থেকে রান্নাও করেনি। একটি পরিত্যক্ত ঘরে আগুন লেগেছে এটা শক্রতা করে লাগিয়েছে। তিনি বলেন, আগুন নিভানোর সময় আগুন জোরে জ্বলে উঠেছিল। পেট্রোল ছিটিয়ে শত্রুতা করে বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে দাবী রোজিনার।
