চাঁপাইনবাবগঞ্জ-২আসনে এমপি হলেন ডঃ.মিজানুর রহমান 

গোমস্তাপুর উপজেলা নাচোল উপজেলা ভোলাহাট উপজেলা রাজনীতি সারা দেশ

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে( ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াত  ইসলামীর নায়েবে আমীর ডক্টর মিজানুর রহমান বিজয় লাভ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি ) সকাল সাড়ে সাতটা থেকে বিরতিহীন ভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোন প্রকার সহিংস ঘটনা ছাড়াই সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ ভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলার ৩৭ টি ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে ড.মিজানুর রহমান পেয়েছেন ৩৫০২৯ ভোট এবং ধানের শীষ প্রতীকের মোঃ আমিনুল ইসলাম পেয়েছেন ৩২৬৫১ ভোট। গোমস্তাপুর উপজেলায় ৯০টি ভোট কেন্দ্রে দাঁড়ি পাল্লা পেয়েছে ৮৫১২০ভোট এবং ধানের শীষ পেয়েছে ৭৪৫৩৭। নাচোলে দাঁড়ি পাল্লায় ভোট পেয়েছে ৪৮৬৭২ ও ধানের শীষ পেয়েছে ৪৬৮৬৫

ভোট। তিন উপজেলায় দাঁড়ি পাল্লা মোট ১৭১২২৭ ভোট পেয়ে ড.মিজানুর রহমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মোঃ আমিনুল ইসলাম ভোট পেয়েছে ১৫৫১১৯। চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল )মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬১ হাজার। মোট বৈধ ভোটের সংখ্যা: ৩৩৬২১৬ বাতিলকৃত ভোটের সংখ্যা: ৮০৫৮ সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা: ৩৪৪২৭৪ প্রদত্ত ভোটের শতকরা হার ৭৪.৬৮%। প্রদত্ত ভোট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড.মোঃ মিজানুর রহমান পেয়েছেন দাঁড়িপাল্লায় ১৭১২২৭, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি মোঃ আমিনুল ইসলাম ধানের শীষে পেয়েছে ১৫৫১১৯ ভোট , ইসলামী আন্দোলন বাংলাদেশ মো: ইব্রাহিম খলিল হাতপাখা ১০৬৯,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মোঃ সাদেকুল ইসলাম কাস্তে প্রতীকে ৬২৬ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *