রহনপুরে এতিমদের সাথে ইফতার করলো ছাত্রদল

গোমস্তাপুর উপজেলা

স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর : রাষ্টপ্রতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এতিমদের সাথে ইফতার করেছে ছাত্রদল নেতৃবৃন্দ। বুধবার রহনপুর বিশ্বাস পাড়া এয়াতিম খানা মাদ্রাসায়

 এ ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া  অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ছাত্রদল গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা শাখার আয়োজনে এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ছাত্রদল নেতা নাজিম আহমেদ। প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রদল নেতা হাবিবুল বাশার নাফিস।এসময় উপস্থিত ছিলেন,বিএনপি নেতা সেরাজুল ইসলাম, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সাগর, হাসিব আলীসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *