ব্যুরো প্রধান,গোমস্তাপুর: মানবতার সেবায় রহনপুর ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে মতবিনিময় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান। মানবতার সেবাই রহনপুর এর সভাপতি সাবেক কাউন্সিলার মোস্তাফিজুর রহমান জেম। আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র তারিক আহমদ, মতিউর রহমান, বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত সারিকুল ইসলাম সাদ্দাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস তরিকুল ইসলাম বকুল,
বিশিষ্ট চাউল ব্যবসায়ী মেসার্স রফিক অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিকসহ সংগঠনের সদস্যবৃন্দ । উল্লেখ্য যে এই সংগঠনটি রহনপুর রেল স্টেশনে পথশিশু , পাগল, ভিক্ষুক ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তীকৃত রোগীদের আত্মীয়-স্বজনদের মাঝে প্রতিদিন বিনামূল্যে খাবার বিতরণ করে থাকে।
