স্টাফ রিপোর্টার, ভোলাহাট: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।
শনিবার (২৮ ফ্রেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইনের নির্দেশে সাব ইন্সপেক্টর মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এদিন রাত দশটার দিকে নিজ বাড়ি থেকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আন্দিপুর গ্রামের মৃত মুন্টুর ছেলে মোঃ সমিরুল ইসলাম (৩৪) কে ৩’শ ৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩ হাজার ১৯০টাকাসহ গ্রেফতার হয়। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
