গোমস্তাপুরে স্ত্রীর উপর অভিমান করে যুবকের আত্মহত্যা

গোমস্তাপুর উপজেলা সারা দেশ

ব্যুরো প্রধান,গোমস্তাপুর: ​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক কলহ ও স্ত্রীর ওপর অভিমান করে ইব্রাহিম ইসলাম ওরফে লালু (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইব্রাহিম ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইব্রাহিম তার শ্বশুর মোঃ কালামের বাড়িতে স্ত্রী মোসাঃ জুঁইকে আনতে যান। সেখানে স্ত্রী, শ্বশুর এবং শাশুড়ি মর্জিনার সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রীকে ছাড়াই তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। ​লালুর পরিবারের দাবি শ্বশুরবাড়ির লোকদের সাথে ঝগড়া ও স্ত্রীর ওপর রাগ-অভিমান করে ১৭ মার্চ মঙ্গলবার  দিবাগত রাতের কোনো এক সময় নিজ শয়নকক্ষে তালগাছের তীরের সাথে নাইলন রশি দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

এই বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *