ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে ভিডিও প্রদর্শনী

ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছী বাজারে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী আনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৬ এপ্রিল ( রবিবার) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প পর্যায়

গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সন্ধ্যা রানী রায়ের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফাজউদ্দিন পানু মিয়া। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুস সবুর, মোঃ আব্দুস সামাদ, মোঃ সেলিম রেজা।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও এর সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতন করা হয়। বক্তারা বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে তিন লাখ টাকা পর্যন্ত ফৌজদারি ও দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। এটি গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর একটি বিচার ব্যবস্থা।

সকলের উচিত এই সেবার সুযোগ গ্রহণ করে আইনি জটিলতা দ্রুত সমাধান করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *