ব্যুরো প্রধান,গোমস্তাপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে রবিবার দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নে গণসংযোগ করেন ধানের শীষের এমপি প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম । তিনি প্রথমে নওদা মিশনে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন। পরে ষাড়বুরুজ, জনতা মোড়, ষাড় বুরুজ ডিপপাড়া, হান্যজাল পাড়া, কৈমাড়ি,ভাগলপুর, রতনপুর, কাজিগ্রাম, কলকলিয়া পাড়া সহ বিভিন্ন পাড়া মহল্লায় ধানের শীষের ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং পরে তিনি বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, বিএনপির রহনপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব আলাউদ্দিন পারভেজ, বিএনপির নেতা একরামুল হক,সফিকুল ইসলাম, জাহাঙ্গীর মাস্টার , জ্ঞানী, রোসদুল, সেচ্ছাসেবক দল নেতা টফিন প্রমুখ । সভায় বক্তারা বলেন, প্রত্যেক নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য আকুল আবেদন করতে বলেন।
