গোমস্তাপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা 

গোমস্তাপুর উপজেলা রাজনীতি সারা দেশ

স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর :চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নির্বাচনী জনসভা করেছে জামায়াত প্রার্থী ড.মিজানুর রহমান।

রোববার বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জামায়াত আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন বাংগাবাড়ি  ইউনিয়ন জামায়াত আমীর জহুরল ইসলাম। বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড.মিজানুর রহমান,  কেন্দ্রীয়  জামায়াত নেতা অধ্যাপক রফিকুল ইসলাম,  জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য  ইয়াহিয়া খালেদ,তরিকুল ইসলাম বকুল, উপজেলা আমীর ইমামুল হুদা,শিবির নেতা সালাউদ্দিন সোহাগসহ অন্যরা।পরে জনসভাস্থলে বেশকিছু বিএনপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে  যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *