রহনপুরে নির্বাচনী মহিলা কর্মী সমাবেশ  অনুষ্ঠিত 

গোমস্তাপুর উপজেলা রাজনীতি সারা দেশ

নুর মোহাম্মদ,গোমস্তাপুর:আসন্ন আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামকে বিজয়ী করার লক্ষে জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টুর উদ্যোগে বিশাল নির্বাচনী মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার গোমস্তাপুর উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির আয়োজনে গোমস্তাপুর উপজেলা চত্বর মরহুম বাইরুল চেয়ারম্যানের চাটালে অনুষ্ঠিত নির্বাচনী মহিলা কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক  ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ধানের শীষের কান্ডারি আলহাজ্ব আমিনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজ সেবক তরুন নেতা ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বিএনপি নেতা আশরাফুল হক, বিএনপি নেতা ও নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম,

সভাটি পরিচালনা করেন বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব। আরো উপস্থিত ছিলেন, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আনোয়ার হোসেন, রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওবাইদুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির রফিকুল ইসলাম রাজ,রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রসদুল, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম,বিএনপি নেতা, আমজাদ হোসেন মেম্বার, তাজামুল হক তাজেল,যুবনেতা, সবুর আলী, সাগর আলী, জুয়েল আলী, হাসান আলী ,বিএনপি নেত্রী জলি বেগম, নুরুল নেশা বাবলী, সাবিনা বেগম, তুলি বেগমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব এবং সাধারণ মানুষ। নির্বাচনী মহিলা সমাবেশে বক্তারা বলেন,দেশের উন্নয়নে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই।এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় আলহাজ্ব আমিনুল ইসলাম কে বিজয়ী করার আহ্বান জানান হয়।

এছাড়াও সমাবেশের প্রধান অতিথি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে থেকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *