ব্যুরো প্রধান,গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকেল চারটায় উপজেলা চত্বর সংলগ্ন মরহুম বাইরুল চেয়ারম্যানের চাটালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে বক্তব্য দেন, জেলা বিএনপির আহব্বায়ক গোলাম জাকারিয়া জাকা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু,সাবেক জেলা যুব দলের সভাপতি আসাদুল্লাহ আহমদ, রহনপুর পৌর বিএনপির আহব্বায়ক এনায়েত করিম তোকি,সাবেক উপজেলা চেয়ারম্যান, আশরাফ হোসেন আলিম, সাবেক মেয়র রহনপুর পৌর সভা,তারিক আহমদ,জেলা বিএনপির সদস্য, ওবায়েদ পাঠান, জেলা সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ইসমাইল হোসেন, রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন,জেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব,সাদ্দাম হোসেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক, মনিরুজ্জামান সোহরাব, গনি হামিদ চৌধুরী, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি, আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল রাইহান,বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি, সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম রাজ, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি, আনিসুর রহমান, চৌডালা ইউনিয়ন বিএনপির সভাপতি, গোলাম মোস্তফা, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম রানা স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দলটির প্রতিষ্ঠার ইতিহাস বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির সাথে গভীরভাবে জড়িত। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সততা ও ত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, তাঁর আদর্শকে সামনে রেখেই বিএনপি সবসময় এগিয়ে চলেছে। আগামী দিনে দলের শক্তি বৃদ্ধিতে সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে আরও বেশি ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান তারা
