ভোলাহাটে ট্রলির চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ট্রলি চাপায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে দলদলী ইউনিয়নের ইসলামপুর ( নিমগাছী) মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইসলামপুর( নিমগাছী)  গ্রামের আশরাফুলের ছেলে ১ম শ্রেণীর শিক্ষার্থী হাসান (৮)। স্থানীয়রা জানান, পোল্লাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে  বাড়ি ফেরার পথে ভোলাহাট – […]

Continue Reading

ভোলাহাটে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল 

স্টাফ রিপোর্টার:বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮নভেম্বর) রাতে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী কালিতলায় ৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ আনসার আলী বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত চাঁপাইনবাবগঞ্জ – […]

Continue Reading

যুবকর্মসংস্থান, শিক্ষা-স্বাস্থ্য ও সড়ক উন্নয়নে এমপি প্রার্থী ড. মিজানুর রহমানের প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মু. মিজানুর রহমান বলেছেন, দুর্নীতিই দেশের প্রধান শত্রু। তিনি এমপি নির্বাচিত হলে উন্নয়নের বরাদ্দের এক টাকা নিজের বা দলের কারও পকেটে যাবে না বলে অঙ্গীকার করেন। যুবকদের কর্মসংস্থান, কৃষি ইপিজেড স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং ভোলাহাট-রহনপুর সড়ক সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন। রবিবার ভোলাহাট উপজেলায় ইউসুফ আলী […]

Continue Reading

ভোলাহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে।  বুধবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মবিরতি পালিত হয়। এ সময় আউটডোর ফার্মেসি-প্যাথলজি কার্যক্রমসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ সকাল ৮টা হতে বেলা ১২টা পর্যন্ত […]

Continue Reading

ভোলাহাটে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া 

স্টাফ রিপোর্টার :ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন বিএনপি শাখার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।বুধবার (৩ডিসেম্বর) বাদ যহর মুশরীভূজা হাফিজিয়া মাদ্রাসায় দলদলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু মোতালেব মাষ্টার বেগম জিয়ার রোগমুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দলদলী […]

Continue Reading

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত আহত-১

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট – রহনপুর সড়কে এক কলেজ শিক্ষক নিহত আহত বেসরকারি কোম্পানীর কর্মকর্তা। স্থানীয়রা জানান,রবিবার (৩০ নভেম্বর) ভোলাহাট -রহনপুর সড়ক দিয়ে বাড়ীর উদ্যেশ্যে মোটরসাইকেল যোগে নাচোল উপজেলার কাজলা গ্রামের মুনসুর রহমানের ছেলে এম এক্স এন মর্ডান হারবাল ফুড লি: এর ডিএস মোঃ এমদাদুল হক (৩৭) ও শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজের শিক্ষক হরিনগর […]

Continue Reading

ভোলাহাটে প্রদর্শনীর উপকরণ বিতরণ 

স্টাফ রিপোর্টার :ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তর এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় প্রদর্শনীর উপকরণ বিতরণ করেছে। রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অধিদপ্তরের সামনে ২’শ ৫০ জন কৃষক কৃষাণির মাঝে দেড় শতাংশ জমিতে সবজি চাষের জন্য ১৪ জাতের সবজি বীজ ও জৈব এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ […]

Continue Reading

ভোলাহাটে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মবিরতি পালন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে সব পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ বন্ধ হয়ে যায়।রোববার সকাল থেকেই ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতির কারণে টেকনোলজিস্ট ও […]

Continue Reading

ভোলাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ” দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই স্লোগান কে সামনে রেখে সারাদেশের মত ভোলাহাট উপজেলাতেও জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে […]

Continue Reading

ভোলাহাটে প্রগতির নতুন ব্যবসা প্রতিষ্ঠান কসমেটিক শো রুমের উদ্বোধন 

স্টাফ রিপোর্টার: ভোলাহাটে এনজিও সংস্থা প্রগতির নতুন ব্যবসা প্রতিষ্ঠান কসমেটিক শো রুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় গেট সংলগ্ন থ্রি স্টার প্লাজায় এনজিও সংস্থা প্রগতির অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পর এবার ভোক্তাদের কথা বিবেচনা করে কসমেটিক শো রুমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এ সময় বিশেষ দোয়া পরিচালনা করেন মাও মোঃ […]

Continue Reading