ভোলাহাটের ইউএনও নিজেই খাবার পৌঁছে দিলেন অসহায় মানুষের দরজায় 

সারা দেশ ভোলাহাট উপজেলা
স্টাফ রিপোর্টার:ভোলাহাট উপজেলার অসহায় দুটি পরিবারের বাড়ির দরজায় গিয়ে খাবার পৌঁছে দিলেন ইউএনও। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার হলিদাগাছী স্লূইচ গেট সংলগ্ন অসহায় দু’পরিবারের বাড়ির দরজায় গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন মাহমুদ। তিনি তাদের চাল,ডাল, তেল, চিনি, লবণসহ বিভিন্ন প্রকার মসলার গুঁড়া তাদের বাড়িতে পৌঁছে দেন। এসময় স্থানীয় দরিদ্র পরিবারে লোক জন বিশুদ্ধ পানির জন্য মটারসহ বিভিন্ন প্রকার নাগরিক সুবিধার দাবী জানালে সুবিধা মত সময় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ গোলাম কবির, তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: রিজিয়া খাতুন ,প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী মোঃ সাইদুর রহমান। পরে বুধবার (১২ মার্চ)  রাত ১২ টার দিকে জমসেদ আলীর ছেলে জসিমউদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন।

উল্লেখ্য এ গ্রামের দিনমজুর বেলাল শেখ গত ৯ মাস পূর্বে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কাজ করতে না পেরে ভিক্ষা করছেন। অপর একজন বৃদ্ধা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন এ খবর পেয়ে ইউএনও নিজেই তাদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *