ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যমকে বিরত থাকার আহ্বান- তথ্য মন্ত্রণালয়

জাতীয় সারা দেশ

এসবি ডেস্ক: সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যমকে ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। একই সঙ্গে যে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই ও ফ্যাক্ট চেক নিশ্চিত করারও অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বুধবার তথ্য অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত কিছু গণমাধ্যম ভুল তথ্য, অপতথ্য এবং এআই দিয়ে ˆতরি ছবি ও বিভ্রান্তিকর কনটেন্টসহ অসত্য সংবাদ প্রকাশ করছে।এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতির পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এরই মধ্যে অসত্য সংবাদ প্রকাশের ঘটনায় কয়েকটি গণমাধ্যম ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সংবাদে সংশোধনী প্রকাশ করেছে। তবে যে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, পেশাদার দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং ফ্যাক্ট চেক করা গণমাধ্যমের অবশ্য পালনীয় দায়িত্ব।

তথ্য অধিদপ্তর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনির্ভরযোগ্য উৎসকে সংবাদের সূত্র হিসেবে ব্যবহার করায় অনেক গণমাধ্যম বিভ্রান্তির শিকার হচ্ছে| এর ফলে অপতথ্য ও বিকৃত কনটেন্ট মূলধারার গণমাধ্যমেও ছড়িয়ে পড়ছে। এ কারণে সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেককে ˆবধ গণমাধ্যমের জন্য অপরিহার্য বলে উল্লেখ করা হয়েছে|

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে প্রচলিত আইন ও বিধি-বিধানের আওতায় আনতে সরকার বাধ্য হবে। পাশাপাশি বেনামি, ভুয়া বা অনিবন্ধিত কোনো মাধ্যমকে সংবাদের উৎস হিসেবে ব্যবহার না করতে এবং এ বিষয়ে সতর্ক থাকতে সব ˆবধ গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তথ্য অধিদপ্তর দেশের সব সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং আইপি টিভিকে তাদের স্বাক্ষরিত ডিক্লারেশন ও নিবন্ধনের নীতিমালা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *