স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকল সাড়ে ৭টা থেকে বিরতিহীন ভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোলাহাট উপজেলায় মোট ৩৭টি ভোট কেন্দ্রে কোন প্রকার সহিংস ঘটনা ছাড়াই সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। উপজেলায় মোট ভোটার ৯০ হাজার ৯০৩ জন। ৭০ হাজার ১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ মোট ৬৮ হাজার ৬৫৬ এবং বাতিল হয় ১হাজার৩৫৭ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৭.০২। গণনা পর্যন্ত শান্তিপূর্ণ শেষ হয়। এদিকে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মাহমুদের অক্লান্ত পরিশ্রমে ও দিক নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি, পুলিশ, র্যাব, আনসারসহ নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের আন্তরিক দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন সুষ্ঠ হয়েছে। সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মাহমুদ এক ভিডিও বার্তায় নির্বাচনে ৩৭টি ভোট কেন্দ্রে কোন ঝামেলা ছাড়াই সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
