ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

জাতীয় ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার:”উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে ভোলাহাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএল) দিবসটি পালন করেছে।সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ভোলাহাট কার্যালয় থেকে একটি  র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউসিসিএল কার্যালয়ে এসে শেষ হয়।পরে ভোলাহাট ইউসিসিএল-এর সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন ,উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা মোঃ সবুজ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ,ভোলাহাট ইউসিসিএল লিমিটেড এর সভাপতি মোঃ মিজানুর রহমান, ভোলাহাট সদর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজদানি জর্জ, সমবায় প্রতিনিধি আব্দুল মালেক।আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব। গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দিবসটির প্রতিপাদ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তারা। এ সময় বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, ইউসিসিএল-এর সদস্য, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *