শোক সংবাদ

ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গা জিন্নাহনগর গ্রামের  সেলিম রেজা মুক্তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগষ্ট ( মঙ্গলবার)বেলা ১২ টার দিকে মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  সেলিম রেজা মুক্তা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪০ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে, বাবা মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফুটবল খেলার ধারাভাষ্যকার ও গণমাধ্যম কর্মী ছিলেন। তার মৃত্যুতে সাপ্তাহিক ভোলাহাট সংবাদ পরিবার গভীর ভাবে শোকাহত এবং তাঁর আত্মার মাগফেরাত কামনাসহ শোকা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *