ভোলাহাটে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ

ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় ভোলাহাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি অসহায় ও দুস্থ নারীদের মাঝে ১৬টি সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ৪৬টি ফ্যান তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. আছাবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ আলী, ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মো. শামশুজ্জামান আলকেস, নায়েবে আমির ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, উপজেলা বাইতুলমাল সম্পাদক ক্বারী মাওলানা মো. আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে উপজেলার মেডিকেল মোড় এলাকায় ভোলাহাট ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *