স্টাফ রিপোর্টার: অবশেষে পল্লী মঙ্গল ইনস্টিটিউট এর পাশে পড়ে থাকা নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। ২৪ আগষ্ট রাত ১১টার দিকে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বোন নাসরীন এর মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। তার বোনের মাধ্যমে জানা যায়, মৃত্যু ব্যক্তির নাম বাবুল হোসেন বয়স ৩৫ বছর, মানসিক ভারসাম্যহীন ছিলেন, পিতা মৃত মোনশের আলী মায়ের নাম হাদিজা বেগম গ্রাম: উত্তর গাংগাই (কাশিনাথপাড়া) ইউনিয়ন: আলোকদিয়া থানা: মধুপুর জেলা: টাঙ্গাইল।তাঁর চাচাতো ভাই মিজানুর রহমানের কাছ থেকে জানা গেছে, বাবুল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় ১৫–১৬ বছর আগে তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা বছরের পর বছর বিভিন্ন জায়গায় তাঁকে খুঁজেছেন। কিন্তু এতদিন পর যখন তাঁর সন্ধান মিলল তখন তিনি আর বেঁচে নেই। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২৫ আগষ্ট দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। উল্লেখ্য ২৪ আগষ্ট ভোরে বাবুল হোসেনের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে।
