স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বটতলা গ্রামে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত আসাদুল ইসলামের স্ত্রী আজনুর বেগম বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) উপজেলার বটতলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আসাদুল ইসলাম (৫০) নিহত হন এবং উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী আজমীরা বেগম শনিবার ভোলাহাট থানায় একটি মামলা দায়ের করেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইতোমধ্যে তিন জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
