গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা 

গোমস্তাপুর উপজেলা সারা দেশ

ব্যুরো প্রধান,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মুহা:  মিজানুর রহমান। বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, বিদায়ী সহকারী কমিশনার( ভুমি) উম্মে সালমা রুমা, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক আসাদুল্লাহ আহমদ, আতিকুল ইসলাম আজম, নাহিদ ইসলাম, রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীনসহ অন্যরা। সভায় রহনপুরের অপরাধের স্বর্গরাজ্য বলে খ্যাত কেডিসি বা শান্তিপাড়াকে অপরাধমুক্ত করতে প্রয়োজনে উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়া, যানজট, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদক ব্যবসা নির্মুল,সড়ক ডাকাতি রোধে ব্যবস্থা গ্রহনসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *