স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র রামদাস বিলের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে তালগাছ রোপন শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাসুম, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, সাংবাদিক জুলকারনাইন ও ইমরান আলী নিশান বাবুসহঅন্যরা।তালগাছ রোপনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, উপজেলার জনপ্রিয় এ পর্যটন কেন্দ্রকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে।এরই অংশ হিসেবে রহনপুর ও রাধানগর ইউনিয়নের অন্তর্গত রামদাস বিলে দেড় হাজার তালগাছের চারা রোপণ করা হবে।
