রহনপুরে জামায়াতের কর্মী সম্মেলন 

গোমস্তাপুর উপজেলা রাজনীতি সারা দেশ

স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টার আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর আমীর মনিরুজ্জামান ডাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড.মিজানুর রহমান।বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইয়াহিয়া খালেদ ও তরিকুল ইসলাম বকুল, প্রবীন জামায়াত নেতা ডা:মো:শহীদুল্লাহ, মাইনুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী মানিক রায়হান সহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *