রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব

জাতীয় গোমস্তাপুর উপজেলা সারা দেশ

ব্যুরো প্রধান,গোমস্তাপুর:রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম।  শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সড়কপথে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন তিনি। রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে তিনি রেলওয়ের চারপাশ ঘুরে দেখেন এবং স্টেশন মাস্টারের কক্ষে চা চক্রে মিলিত হন। রেলওয়ে সচিবের সফরসঙ্গীদের সঙ্গে রেলপথ মন্ত্রাণালয় ও পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। এছাড়া রহনপুর রেলস্টেশন উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু.মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, রহনপুর রেলস্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম, রহনপুর রেলবন্দর  বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেলসহ স্থানীয়রা। এ সময় রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ সচিবকে তাদের ১০দফা দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম পরিদর্শনকালে রেলস্টেশন উন্নয়নসহ এলাকার দাবিগুলো শুনে বাস্তায়নে আশ্বাস্থ করেন।

​এদিকে, সচিবের উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ​রহনপুর রেল স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর (ল্যান্ড পোর্ট) হিসেবে কার্যকর করা।

ভারতের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা। ​যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা।

​সচিব অত্যন্ত মনোযোগ সহকারে স্থানীয়দের এই দাবিগুলো শোনেন। তিনি রহনপুর রেল স্টেশনের অর্থনৈতিক ও যোগাযোগের গুরুত্ব বিবেচনা করে এসব বিষয়ে যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *