গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

গোমস্তাপুর উপজেলা আন্তার্জাতিক জাতীয়

স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর: আজকের পদক্ষেপ, আগামির ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে গোমস্তাপুর  উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক  অধিদপ্তর আয়োজনে রবিবার সকাল দশটা দিকে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি উম্মে সালমা রুমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলি, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম  আজম, তোজাম্মেল হোসেন একাডেমী শিক্ষিকা পারুল খাতুন , ডাসকো প্রতিনিধি আবুল বাসার, ব্র্যাক প্রতিনিধি সুমতি একা, নারী কর্মী মিতালি পাড়ে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *