ব্যুরো প্রধান,গোমস্তাপুর: দক্ষ নারী শক্তি খামারের উন্নতি শ্লোগান কে সামনে রেখে নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট চাঁপাইনবাবগঞ্জ আয়োজনে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে সোমবার সকাল দশটায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আঞ্চলিক ব্যবস্থাপক ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট বগুড়া ডাঃ আবু বকর সিদ্দিক। বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ ওয়াসিম আকরাম, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টরের রেবেকা খাতুন, ভেটেনারি সার্জন বরুন কুমার, ব্রাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট রাজশাহী এরিয়া এলাকা ব্যবস্থাপক মাহবুবর রহমান, ব্রাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট রাজশাহী ভেটেনারি সার্জন ডাঃ মাহমুদুল হাসান সেলিম, ব্রাক চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোমেনা খাতুন, সফল খামারি হানেফা বেগম প্রমুখ। চাঁপাই নবাবগঞ্জ জেলার মোট একশত জন খামারি প্রশিক্ষণে অংশগ্রহন করে।
