গোমস্তাপুরে ফিলিং স্টেশনে পুলিশকে মারধরের অভিযোগ আটক-৩

গোমস্তাপুর উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।   রবিবার  দুপুরে  রহনপুর পৌরসভার খয়রাবাদে অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, নাচোল থানা পুলিশের গাড়ি চালক পুলিশ কনস্টেবল শওকত আলী থানার নষ্ট গাড়ির মোবিল নিতে ফিলিং স্টেশনে স্লিপ জমা দিয়ে দাঁড়িয়ে ছিলেন। এরপর  রায়হান ফিলিং স্টেশনের  মালিক সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের ছোট  ছেলে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি  আব্দুল্লাহ আল রায়হান সেখানে তেলের জন্য সাদা পোশাকে অপেক্ষমান পুলিশ সদস্য  শওকত আলীর সাথে দুর্ব্যবহার করেন। তিনি এ ঘটনার প্রতিবাদ করলে তার কর্মীদের সাথে তার উপর চড়াও হয় এবং পুলিশ সদস্যকে মারধর করে। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম জানান, পুলিশ সদস্য শওকত  আলীকে আহত অবস্থায় হাসপাতালে  নিয়ে এলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।তিনি বর্তমানে  মেডিকেলে  চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে ফিলিং স্টেশন কতৃপক্ষের সাথে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলে তারা কেউ কোন বক্তব্য দিতে রাজি হয়নি। এদিকে, এ ঘটনা প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ফিলিং স্টেশনের ম্যানেজারসহ ৩ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রসঙ্গত: চলতি মাসে এ ফিলিং স্টেশনে তেল ক্রয় করতে গিয়ে  ৫ জন মারধরের শিকার হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *