চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের খালেআলমপুর গ্রামের মোঃ আবুল হোসেনের মেয়ে মোসা: আয়েশা খাতুন (১৯) নানার বাড়ি বেড়াতে যাওয়ার নাম করে হারিয়ে যায়। তাকে নানার বাড়িসহ সম্ভব্য বহু জায়গায় খোঁজা খুঁজি করেও পাওয়া যায়নি। ফলে ভোলাহাট থানায় তার মা মোসা: আদুরি বেগম বাদি হয়ে সাধারণ ডাইরী করেন। সাধারণ ডাইরী নং ৯৯৫ তারিখ ২৬/০১/২০২১। তার উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখ মণ্ডল গোলাকার, স্বাস্থ্যবান।
,
