স্টাফ রিপোর্টার: ভোলাহাটে বাসি খাদ্য রাখার দায়ে একটি খাবারের দোকানকে দশ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। বুধবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার মেডিকেল মোড়ে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যজিস্ট্রেটের দায়িত্বে থেকে মোঃ শামীম হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সোহেল হোটেল এন্ড রেস্টুরেন্টে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ ধারায় দশ হাজার টাকা জরিমানা করা হয়।
