স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু: মিজানুর রহমান তাঁর ব্যক্তিগত কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। শনিবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনপাড়া এলাকায় ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।
কার্যালয় উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ইয়া ইয়া খালেদ , জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল , উপজেলা আমির ইমামুল হুদাসহ জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ সমর্থকবৃন্দ। উদ্বোধন শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন: ”এই কার্যালয়টি অত্র এলাকার সাধারণ মানুষের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। এখান থেকেই আমি সরাসরি জনগণের কথা শুনবো এবং এলাকার উন্নয়নে সর্বোচ্চ সচেষ্ট থাকব।”দীর্ঘদিন পর সংসদ সদস্যের এই ব্যক্তিগত কার্যালয় স্থাপনের ফলে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। দলীয় কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যেই স্টেশনপাড়ার এই গুরুত্বপূর্ণ পয়েন্টে কার্যালয়টি স্থাপন করা হয়েছে বলে জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. মু: মিজানুর রহমান আরো বলেন,এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় কার্যালয়টি হওয়ায় নাচোল ও ভোলাহাটের সাথে যোগাযোগের ক্ষেত্রেও এটি সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে কার্যালয়টির মঙ্গল কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।
