গোমস্তাপুরে গলায় ফাঁস লাগিয়ে একজনের আত্মাহত্যা

গোমস্তাপুর উপজেলা সারা দেশ

এরশাদ আলী,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস লাগিয়ে একজন আত্মাহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বোয়ালিয়া ইউনিয়নের নামোকাঞ্চন তলায়। নিহত ব্যক্তির নাম টুটুল ( ৪৫), পিতা এমাজ আলি। এলাকার স্থানীয়রা জানাই তার মাথার একটু সমস্যা ছিল  এবং নেশা করতো। বৃহস্পতিবার রাতে নেশা করে তার স্ত্রীকে হাশুয়া দিয়ে মারতে গেলে তার স্ত্রী মেয়ের বাড়িতে আশ্রয় নেয়। তারপর ফাঁকা বাড়িতে টুটুল রাতে একাই ঘরের টিনের বাশের সাথে গলায় ফাঁস লাগিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে । এ  বিষয়ে গোমস্তাপুর থানার এসআই আনিসুর  রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়।থানায়  অপমৃত্যুর মামলা  হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *