ভোলাহাটে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ওসি’র সৌজন্য সাক্ষাৎ

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার নবাগত ওসি মোঃ আব্দুল বারিক স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) বাদ মাগরিব ভোলাহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

ভোলাহাট উপজেলাকে মাদকমুক্ত, জুয়ামুক্তসহ সকল আইন শৃঙ্খলা রক্ষা করতে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা চান। তিনি বলেন, স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা পেলে সকল অপরাধ নিয়ন্ত্রণ করা সহজ হবে। এসময় এস আই মোঃ কামাল উদ্দিন, স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  উল্লেখ্য ওসি মোঃ আব্দুল বারিক গত ভোলাহাট থানায় ৭ এপ্রিল ভোলাহাট থানায় যোগদান করেন। এর পূর্বে তিনি গোমস্তাপুর থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *