ভোলাহাটে নবাগত ওসি’র প্রথম কর্মদিবসে চমক

ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার: ভোলাহাট থানায় যোগদানের প্রথম কর্মদিবসে নবাগত ওসি’র নির্দেশে অবৈধ ৯৮বোতল মাদক ভারতীয় ইসকাপ সিরাপসহ একজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ের আটার দিকে ওসি মোঃ আব্দুল বারিকের নির্দেশে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৯৮ বোতল

মাদকদ্রব্য  ভারতীয় ইসকাপ সিরাপসহ হাতেনাতে মাদক ব্যবসায়ী মুশরিভুজা গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ গোলাম রব্বানী, (২৭) কে আটক করা হয়। এব্যাপারে ওসি মোঃ আব্দুল বারিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এবিষয় থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।  যার মামলা নম্বর ০৩ তারিখ -০৯/০৪/২৬ ইং। আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *