গোমস্তাপুরে ২৫ মার্চ গণহত্যা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত 

গোমস্তাপুর উপজেলা জাতীয় সারা দেশ

ব্যুরো প্রধান,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা সম্পর্কে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনের (ভূমি) উম্মে সালমা রুমা ,অফিসার ইনচার্জ  আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি  দপ্তরের প্রধান, বীরমুক্তিযোদ্ধা, সুধীজন, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, স্থানীয় গণমাধ্যমকর্মী। আলোচনা শেষে ২৫ মার্চ গণহত্যায় শহীদদের স্মরণে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *