ভোলাহাটের অসুস্থ রেবিনার বাঁচার আকুতি 

জাতীয় জেলা সংবাদ ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার শিকারী সরকারি আশ্রায়ন প্রকল্পের ৩নং বাড়িতে আশ্রয় নিয়েছেন তালাক প্রাপ্ত ৫০ বছর বয়স্ক মোসা: রেবিনা । ২৫ বছর পূর্বে স্বামী তালাক দিয়ে আশ্রয়হীন করে ২ বছর বয়সের ছেলে সন্তানকে দরিদ্র অসহায় এ নারীর ঘাড়ে ঝুলিয়ে রেখে চলে যায় স্বামী। সন্তান নিয়ে জীবন জীবিকার জন্য দরিদ্র রেবিনা সবার কাছে বোঝা হয়ে উঠেন। আয়ের একমাত্র উৎস তার শরীরের হাত আর পা। ছোট্ট শিশু বাচ্চা নিয়ে এর ওর বাড়িতে  ঝিগিরি করে চলতে থাকে সংসার। খেয়ে না খেয়ে দীর্ঘ পথ চলতে চলতে আশ্রয়হীন রেবিনার মাথাগোঁজার ঠাঁই হয় আশ্রয়ন প্রকল্পের সরকারি বাড়িতে। শিশুটি ধীরে ধীরে বেড়ে উঠে। সংসারে সুখের মুখ দেখবেন রেবিনা এমন আনন্দের বন্যা বয়তে শুরু করেছে। এমন সময় ৫বছর পূর্বে অসুস্থ হয়ে পড়েন । সুখ কেড়ে নিলো। চিকিৎসা নিতে ছুটে যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ঔষধ খাওয়া চলতে থাকে। কিন্তু সুস্থতার চেয়ে আরো খারাপ অবস্থা হয় তার । হঠাৎ রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদ রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মোঃ রইছ উদ্দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে প্রেরণ করেন। চিকিৎসক বলেন রেবিনার হৃদযন্ত্রের দুটো ভাল্ব নষ্ট হয়ে গেছে। কিন্তু চিকিৎসা খরচ গুনতে হবে প্রায় ৫ লাখ টাকা। এ টাকা জোগাড় করার মত তার কোন সামর্থ্য নেই। তাকে বাঁচাতে এলাকার স্বহৃয় ব্যক্তিরা ফেতরাসহ বিভিন্ন জায়গায় হাত পেতে আর্থিক সহায়তা চাইছেন। রেবিনা বিছানায় ছটফট করতে করতে কেঁদে কেঁদে দেশি-বিদেশি সকলের কাছে যে যা পারেন অর্থ সহায়তা চেয়েছেন। তিনি বাঁচতে চান। তাকে সহায়তা করতে তার ছেলে মোঃ নাঈমের ০১৩১৯৫০৩৫৬১(বিকাশ)০১৯১৯৫০৩৩৭৩(নগদ) আর্থিক সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *