স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে নানা কর্মসুচী গ্রহণ করে।
এলক্ষ্যে উপজেলা প্রশাসন সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা হয়। দিনব্যাপি নানা কর্মসুচীর মধ্যে ছিল, ’৭১ রণাঙ্গণের বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ ও
সমুন্নত স্মৃতিসৌধ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামাংকিত স্মৃতি ফলকে পুষ্পার্পণ ও সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলণ, সকালে রামেশ্বর হাই স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ, বাদ জোহর মসজিদে মসজিদে-মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
বেলা ১০টায় রামেশ্বর হাই স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদাণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদের সভাপতিত্ব করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকার ও বিরোধীদলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
