ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা মেশেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

জাতীয় ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা মেশের আলী চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লহি—-রাজিউন)।শুক্রবার (৭আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ী উপজেলার পোল্লাডাংগা কাশ্মীরপাড়া গ্রামে। পিতার নাম খোশ মোহাম্মদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৯ বছর। তিনি অবিবাহিত ছিলেন। তাঁর মৃত্যু কালে তার চার ভাইসহ অসংখ্যগুণাগ্রহী রেখে গেছেন। ৮ আগষ্ট বেলা ১১ টার দিকে পোল্লাডাংগা কেন্দ্রীয় কবরস্থানে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদের উপস্থিতিতে রাষ্ট্রিয় মর্যাদা জানান ভোলাহাট থানার চৌকস পুলিশ সদস্যগণ।

পরে  একবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হয়। এ সময় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল হকসহ উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক বিএনপি উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বুল হোসেন,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *