প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এমপি মিজানুর রহমান

জেলা সংবাদ গোমস্তাপুর উপজেলা

স্টাফ রিপোর্টার:  অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ২০ জন নারী-পুরুষ ও শিশুদের মাঝে  হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার  সকাল ১০টায় রহনপুর পৌর এলাকার কলেজ মোড়স্থ মডেল মসজিদ মিলনায়তনে হুইলচেয়ার গুলো বিতরণ করা হয়।

এ সময় জামায়াতের গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগজ-২ আসনের জাতীয় সংসদ সদস্য  চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর  কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, জামায়াতের রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হানসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্য মিজানুর রহমান বলেন,  হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আমি প্রতিবন্ধীদের আশ্বস্ত করেছিলাম যে আমি যদি নির্বাচিত হই তাহলে চলাফেরা সুবিধার্থে প্রত্যেকেই একটি করে হুইল চেয়ার দেবো। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।

প্রধান অতিথির বক্তব্য শেষে পর্যায়ক্রমে ২০ জন প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়। হুইলচেয়ার পেয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ আবেগাপ্লুত হয়ে বলেন, “টাকার অভাবে একটা ভালো চেয়ার কিনতে পারছিলাম না, অন্যের ওপর নির্ভর করে থাকতে হতো। আজ এই উপহার পেয়ে আমি নিজের পায়ে হাঁটার শক্তি ফিরে পেলাম। এমপি সাহেবের জন্য মন খুলে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *