ব্যুরো প্রধান,গোমস্তাপুর ঃ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল১০ টায় একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গোমস্তাপুর ইনচার্জ মুহাতাব আলী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ।
