ব্যুরো প্রধান,গোমস্তাপুর : আমরা ৯৩ এস,এস,সি ব্যাচ চাঁপাইনবাবগঞ্জ জেলা আয়োজনে রহনপুর মকরমপুরে খান আজহারুল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় শুক্রবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৯৩ অ্যাডমিন চাঁপাইনবাবগঞ্জ জেলা মেসবাহুল হক মেসবাহ, এডমিন ভোলাহাট উপজেলার বাবলু, এডমিন গোমস্তাপুর উপজেলা, ৯৩ ব্যাচ যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক ডিসি ফুড় সেফাউর রহমান, সার্বিক তত্ত্বাবধানে প্রভাষক জাকির হোসেন ও আলমগীর হোসেন। ইফতারে ৯৩ মৃত বন্ধুদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতারিম নুরুল আমিন।
