স্টাফ রিপোর্টার: বিকেল সাড়ে পাঁচটা। ইফতারের বাঁকী মাত্র আধাঘণ্টা। এমন সময় ভোলাহাট উপজেলার ইউএনও মোঃ শাহীন মাহমুদ এবং এসি ল্যান্ড মোঃ শামীম হোসেন কুঁড়ে ঘরে বসবাস করা প্রতিবন্ধী মা সোনাভান ও ছেলে রবিউল ইসলাম রবুর জন্য বস্তা ভর্তি খাবার নিয়ে হাজির হন।
২১ ফ্রেব্রুয়ারি শনিবার বিকেলে উপজেলার ইসলামপুর ( নিমগাছী) গ্রামের মা- ছেলের কুঁড়ে ঘরে খাবার নিয়ে এসে দেখেন দরজা বন্ধ। ভিক্ষার জন্য তারা তখনো বাড়ির বাইরে। এ সময় সমাজের একজন ব্যক্তির হাতে খাবারগুলো দিয়ে যান ইউএনও মোঃ শাহীন মাহমুদ। এসময় ইউএনও বলেন, প্রতিবন্ধী মা ও ছেলের বসবাসের জন্য কুঁড়ে ঘরটি মানসম্মত ভাবে তৈরি করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে বলে জানান। রোজার মাসে বিভিন্ন অসহায় মানুষের খোঁজ নিয়ে সরাসরি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।
