ব্যুরো প্রধান,গোমস্তাপুর ঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া শনিবার সকাল দশটায় উপজেলা সভা কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড.মিজানুর রহমান। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমা,অফিসার ইনচার্জ গোমস্তাপুর আব্দুল বারিক, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, শিক্ষক ইয়াসমিন খাতুন, ছাত্রি ইশরাত জাহান প্রমুখ। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
