স্টাফ রিপোর্টার: ১৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার পোলাডাঙ্গা ঈদগাহ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবার সর্বস্ব হারিয়ে পথে বসে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আহাজারিতে বিএনপি উপজেলা শাখার সভাপতি ইয়াজদানী জর্জ গভীর সমবেদনা জানিয়েছেন।
১৭ ফ্রেব্রুয়ারি ( মঙ্গলবার) বিএনপি উপজেলা শাখার সভাপতি ইয়াজদানী জর্জ ব্যক্তিগত ভাবে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি উপজেলা শাখার সভাপতি মোহাঃইয়াজদানী জর্জ, সিনিয়র সহ সভাপতি মোঃআব্দুস সুবহান মাষ্টার, সহ সভাপতি মোঃখাইরুল ইসলাম, সহ সভাপতি মোঃএনামুল হক, সহ সভাপতি মোঃআতাউর রহমান, বিএনপি নেতা প্রভাষক মোঃ তরিকুল ইসলাম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহনাজ খাতুন,সংশ্লিষ্ট ইউনিয়ন সভাপতি মোঃ আবু মোতালেব, সাধারণ সম্পাদক মোঃমোস্তাকিম, মোঃরহমত আলী, যুবদল নেতা বিএম রুবেল, ওয়ার্ড সভাপতি আনারুল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও স্থানীয় নেতাকর্মী বৃন্দ। এসময় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রী মোঃ তারেক রহমানের পক্ষে নগদ অর্থসহ চাল, তেল, ডাল প্রদান করা হয়।
