স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলা বিএনপি জরুরী সভার আয়োজন করে। ১৭ ফেব্রুয়ারি ভোলাহাট কলেজ মোড় (ফায়ার সার্ভিসের পার্শ্বে) বিকেলে উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী জর্জের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন উপস্থিত সকল নেতাকর্মী ও সমর্থকদের মতামতের ভিত্তিতে। গৃহীত প্রধান সিদ্ধান্ত ও আলোচ্য বিষয়গুলো যথাক্রমে মাওলানা মো: আতাউর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু করা হয়। পরে সাংগঠনিক সিদ্ধান্ত পর্যায়ক্রমে পাঠ করা হয়। সাংগঠনিক সুসংগঠিতকরণ: তৃণমূল পর্যায়ে ভোলাহাট উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কার্যকরী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই সাথে প্রতিটি এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। অভিনন্দন ও শুভেচ্ছা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) কাণ্ডারি জননেতা জনাব তারেক রহমান-কে ভোলাহাট উপজেলা বিএনপির পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করা হয়। ২১শে ফেব্রুয়ারি কর্মসূচি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে একটি শক্তিশালী ‘উপ-কমিটি’ গঠন করা হয়েছে। মাহে রমজানের প্রস্তুতি: আসন্ন পবিত্র রমজান উপলক্ষে উপজেলার ৩৬টি ওয়ার্ড, ৪টি ইউনিয়ন এবং ১টি থানাকে ১৫ দিনের সূচিতে ভাগ করে ইফতার মাহফিলের বিশেষ আয়োজন ও তদারকির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মানবিক সহায়তা: পোলাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে জননেতা জনাব তারেক রহমান ও দলের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দোয়া ও মোনাজাত: সভার শেষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ,জননেতা তারেক রহমান-এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া করা হয়। এ সব সিদ্ধান্ত বাস্তবায়নে সভাপতি ইয়াজদানী জর্জ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
