স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ আদায় শেষে উপজেলার মেডিকেল মোড়স্থ জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এ সচেতনতামূলক বক্তব্য দেন।
বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান ডেঙ্গু জ্বরের বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক পরিবারকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তিনি মুসল্লিদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য তিনি বিভিন্ন স্থানে প্রচারনার ধারাবাহিকতার অংশ হিসেবে আজ বাদ এশার ডেঙ্গু সচেতনতার উপর বক্তব্য রাখেন।
